,

কৃষক শ্রমিক জনতা লীগ-বিকল্পধারা-এলডিপি-গণফোরাম-নাগরিক ঐক্য ও জাসদকে বিএনপির আমন্ত্রণ

news-image

কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা,এলডিপি, গণফোরাম-নাগরিক ঐক্য ও জাসদকে বিএনপির পক্ষ থেকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে।

প্রতি বছরের মত এবারও রাজধানীর লেডিস ক্লাবে আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতারের মধ্য দিয়ে বিএনপি রমজান মাসের ইফতার শুরু করবে। তবে এবারের রমজান বিএনপির নেতাকর্মী ও সর্মথকদের জন্য একেবারেই ভিন্নমাত্রা যোগ হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। একারণে তিনি উপস্থিত থাকবেন না এসব ইফতারের আয়োজনে। কিন্তু সব ইফতারের অনুষ্ঠানেই চেয়ারপারসনের জন্য চেয়ার থাকবে কিন্তু তা থাকবে খালি। এটাও হবে প্রতিবাদের ভাষা।

পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতি রমজানে এতিম থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষের সাথে ইফতারী করতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সেই প্রিয় নেত্রী অন্যায় ও অবিচারের শিকার হয়ে কারাগারে বন্দী। আসুন আমরা তাঁর নি:শর্ত মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করি।

আগামী ১৯মে লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। ইতিমধ্যে ২০ দলীয় জোটের নেতাদের দাওয়াতপত্র পাঠানো হয়েছে। জোটের বাইরে বিকল্পধারা বাংলাদেশ সভাপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও এলডিপির সভাপতি অলি আহমদকে দাওয়াতপত্র দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণফোরাম সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও জাসদ সভাপতি আসম আবদুর রবকে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এছাড়া আগামী ২০মে গুলশান হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর