,

প্রধানমন্ত্রীর টেবিলে তালিকা, যে কোন সময় কমিটি ঘোষণা

news-image

সম্মেলন শেষ হওয়ার তিনদিন পার হলেও ছাত্রলীগের কমিটি এখনো ঘোষণা হয়নি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে শীর্ষ পর্যায়ের পদপ্রার্থীদেও যাচাই বাছাই করা তালিকা। কমিটিতে নিজের নাম থাকবে কিনা এই নিয়ে অপেক্ষা ও টেনশনে দিন পার করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা। আবার অন্যদেরও আগ্রহ সাবেক ছাত্র নেতাদের তৈরি করা সিন্ডিকেট ভেঙ্গে কারা দায়িত্ব পান।

এদিকে ছাত্রলীগের নতুন নেতাদের বয়স ২৮ হবে না ২৯ হবে তা নিয়ে এখনো বিতর্ক চলছে। সিন্ডিকেট প্রিয় নেতারা অনেকেই বলছেন, সম্মেলনের প্রথম দিন সভাপতি বলেছিলেন বয়সসীমা হবে ২৮। কিন্তু পরের দিন তিনি ২৯ বছর করেছেন। অথচ গঠন তন্ত্রে রয়েছে, ২৮ বছর হবে নেতৃত্বের বয়সসীমা।

ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা বলেন,এখন যারা ২৮ বছর বয়স নিয়ে বিতর্ক তুলছেন। তারা কেউ ২৮ বছর বয়সে নেতা হন নাই। তাদের সবাই ২৯ বছরে পা দিয়েই নেতা হয়েছেন। আমরাও ওই বয়সে নেতা হয়েছি। আর ২৯ বছর পূর্ণ না করলে তো তাকেই ২৮ বছরই ধরা হয়।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, ২৮ বছরের কথা নেত্রী বলেছেন। ২৯ বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত সেটা ২৮ বছরই থাকে আমাদের প্রচলিত যুক্তি অনুযায়ী। এ বিষয়ে বিতর্কের সুযোগ নেই।
ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, নেত্রী আমাদের গঠনতন্ত্রের ঊর্ধ্বে। ছাত্রলীগের নেতৃত্বে যেন প্রকৃত ছাত্র ও মেধাবীরাই আসে, সেজন্যেই এই বয়সসীমা ছাত্রলীগের গঠনতন্ত্রে যুক্ত আছে এবং নেত্রী এই নির্দেশনা দিয়ে থাকেন।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১১-১২ মে। দুই দিনব্যাপী এই সম্মেলন নেতৃত্ব নির্বাচন ছাড়াই সমাপ্ত হয়েছে। শেখ হাসিনা নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এই নিয়ে নেতাকর্মীদের অপেক্ষার দিন শেষ হচ্ছে না।

উল্লেখ্য, ছাত্রলীগের দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ২৮ বছর বয়সী নেতা নির্বাচন করার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যদিও পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন, বছর ৩৬৪ দিন হলেও নেতা হতে পারবেন বলে জানান আওয়ামী লীগ প্রধান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর