,

খালেদা জিয়ার জামিন নিয়ে আরো শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আরো শুনানি করবেন বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার পর খালেদা জিয়ার জামিন হবে কি, হবে না এ বিষয়ে রায় দেওয়ার কথা ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মামলায় আবারো শুনানির ইচ্ছা প্রকাশ করলে সময়টা আরো পিছিয়ে যায়।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, আমার শুনানি আছে, আমি আবারো শুনানি করতে চাই।

এই আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটি রায়ের আজকের কার্যতালিকার ৩ নম্বরে রয়েছে।

উল্লেখ্য, গত ৮ ও ৯ মে দুটি আপিল আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী মামলাটি রায়ের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর