,

খুলনা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি আজ রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাচ্ছে।

আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোড নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে‘ খুলনা নির্বাচনে জয়ী হতে সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীকে এলাকায় সমাগম ঘটনানো হয়েছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আব্দুল খালেককে জনগণ তাকে ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদেরকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কি আছে। নির্বাচন আসলেই বিএনপির ভারত চুলকানি উঠে কেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভুতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর