,

দুর্নীতির কারণেই একের পর এক ব্যয়বহুল ক্ষতিকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে : আনু মুহাম্মদ

news-image

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দুর্নীতি অনিয়মের কারণেই একের পর এক অসম্ভব ব্যয়বহুল ক্ষতিকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে, গত ৮ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৮ বার। রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত ব্যয় রাষ্ট্রীয় কোষাগার হতে মেটাতে সরকার চুক্তি মোতাবেক বাধ্য থাকায় গত ৮ বছরে বিপিডিবি’র ঘাড়ে জমেছে ৪৯ হাজার কোটি টাকার লোকসানের বোঝা।শনিবার সকাল ১১টায় তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক আবদুস সাত্তার, খালেকুজ্জামান লিপন, প্রকৌশলী মওদুদুর রহমান, আকবর খান, বাচ্চু ভূঁইয়া, নাসিরউদ্দীন নাসু, মহিন উদ্দীন চৌধুরী লিটন প্রমুখ।

অধ্যাপক আনু মুহাম্মদ- বিদ্যুৎ খাতে দ্রæত পরিবর্তন আনয়নের নাম করে, বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ জনস্বার্থবিরোধী নানা চুক্তি অথবা অন্য কোনো কার্যক্রম বা গৃহীত কোনো ব্যবস্থা, কিংবা আদেশ-নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে কোন ধরনের প্রতিকার পাবার অধিকার হরণ করে সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত দায়মুক্তি আইন আছে। এটির মেয়াদ আবারও বৃদ্ধি করার তোড়জোড় শুরু হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্থল ও অগভীর সমুদ্র সীমানায় আরও অন্তত ৩২ টিসিএফ গ্যাস পাবার প্রবল সম্ভাবনা রয়েছে তা অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাসের ম‚ল্য ২০০ শতাংশ এবং শিল্প কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজির জন্য সরবরাহকৃত গ্যাসের দাম ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব ইতোমধ্যেই চ‚ড়ান্ত করা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্য, যাতায়াত, বিদ্যুত সহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে।

তিনি আরও বলেন, অনিয়ম দুর্নীতি বন্ধ করতে দায়মুক্তি আইন বাতিল করে সেই সাথে সুলভে এবং দ্রæততম সময়ে বিদ্যুৎ পেতে বর্তমান বিদ্যুৎকেন্দ্রগুলোর কর্মদক্ষতা বৃদ্ধি, জনবল নিয়োগ, দক্ষতা, প্রশিক্ষণ এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধি,’ এলএনজি আমদানি নির্ভরতা বন্ধ করে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ, গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো, সুন্দরবন বিনাশী সকল প্রকল্প এবং শিল্পকারখানা অবিলম্বে বন্ধসহ’ বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতায় ইতিমধ্যে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন ও সুন্দরবন সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রামপালÑরূপপুর বিদ্যুৎকেন্দ্র সহ পিএসএমপি-২০১৬’তে বর্ণিত ব্যয়বহুল, আমদানি ও ঋণনির্ভর, প্রাণপ্রকৃতি বিনাশী বিদ্যুৎকেন্দ্র মুখি পরিকল্পনা বাতিল করে সুলভ, টেকসই এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য জাতীয় কমিটির বিকল্প জ্বালানি প্রস্তাবনা বাস্তবায়ন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এর দাবি জানানো হয়। এসব দাবিতে আগামী ১৪ মে সারাদেশে বিক্ষোভ কমৃসূচি পারন করা হবে।

এছাড়াও মে ও জুন মাসে জনসংযোগ, প্রচার, বিভিন্ন অঞ্চলে সভা-সমাবেশ, জুলাই মাসে বিভিন্ন বিভাগীয় সদরে সমাবেশ এবং জুলাই মাসের মেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর