,

খালেদা জিয়ার কারাবরণ ভিন্নখাতে নিতে বিএনপির অভিযোগ : আব্দুর রাজ্জাক

news-image

 বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে কারাবরণ করছে, এই ইস্যু ঢাকতেই বিএনপি বাংলাদেশের অর্থনীতি নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

শনিবার ( ১২মে) বিকেলে  ধানমন্ডিস্থ  আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় বাংলাদেশ আর্থিক অবস্থা খুবই ধ্বংসাত্মক ছিল। সেখান থেকে উত্তরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে আজ উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, এজন্য ঈর্ষান্বিত হয়েই তারা মিথ্যাচার করছে। বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ উচ্চ শিখরে পৌঁছেছে, সে রকমই বাংলাদেশের অর্থনীতি উচ্চ শিখরে পৌঁছেছে এটা নিয়ে কোন সন্দেহ নাই।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত শুধু তাই নয় তিনি হলেন বিশ্ব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এটা সারাবিশ্বেই জানে। আর সারাবিশ্ব মিডিয়া প্রচার করেছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি’র নেতাকর্মীরা অভিযোগ করছে দুই লক্ষ কোটি টাকা আত্মসাৎ ও পাচার হয়েছে। কোন ইস্যুতে কার ভিত্তিতে বলা হলো উপযুক্ত প্রমাণ দেয়া হোক প্রমাণ ছাড়া কোন কিছুই বলা উচিত না।

আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্ত নয়। কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় অভিযোগ প্রমাণ পাওয়া যায় নেত্রীর নির্দেশ অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তি দেয়া হয়। প্রমাণস্বরূপ বলেন, আমাদের  নেতাকর্মী এখন জেলে আছে, দুদকে তলব করেছে আওয়ামী লীগ কোনো আপোষ করে না দুর্নীতির সাথে।বিএনপি বারবার মিথ্যাচার করছে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলেও দাবি করেন এই নেতা।

এসময় উপস্থিত ছিলন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু প্রমূখ।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস