,

ছাত্রলীগের কমিটি আজ ঘোষণা নাও হতে পারে

news-image

ঐতিহ্যবাহী ছাত্রলীগের ২৯তম সম্মেলনকে ঘিরে চলছে তারুণ্যের উচ্ছ্বাস। বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনের কমিটি ঘোষণা দেবার কথা। তবে এই বিষয়টি নিয়ে গণভবনে সমঝোতার পর্যায়ে রয়েছে। একটি বিশেষ সূত্রে জানা গেছে এই্ কমিটি আজ ঘোষণা নাও হতে পারে।

গত ৩টি সম্মেলনে ভোটে নেতা নির্বাচিত হলেও এবার সমঝোতার ভিত্তিতে ঠিক হচ্ছে নতুন নেতৃত্ব। আর শেষ মুহূর্তে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন, শেখ ইনান, মাজহারুল ইসলাম শামীম, রাকিবুল ইসলাম ঐতিহ্য, চৈতালী হালদারসহ বেশ কয়েকজন।

তবে নেতৃত্বে যারাই আসুক, নির্বাচনি বছরের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা থাকতে হবে বলে মনে করেন কর্মী-সমর্থকরা। পাশাপাশি পুরো ছাত্রসমাজকে নেতৃত্ব দেওয়ার সামর্থ দেখতে চান তারা।

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ ৪ পদের যেকোনো একটিতে এবার নারী নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা রয়েছে। এবারের সম্মেলনের মধ্যদিয়ে ছাত্রলীগে অনুপ্রবেশ বন্ধ করারও দাবি মাঠ পর্যায়ের কর্মীদের।

এছাড়া এই সম্মেলনে ছাত্রলীগের শীর্ষ দুই পদে ৩’শ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদপ্রত্যাশীদের যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। সম্মেলন ঘিরে উদ্দীপনা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে। নেতৃত্ব নির্বাচনে এবার কর্মীদের পারিবারিক ইতিহাস থেকে শুরু করে নানা বিষয়েই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বলে জানিয়েছেন, ছাত্রলীগের সাবেক ও আওয়ামী লীগের বর্তমান নেতারা।

এর আগে ২০১৫ সালের ২৬ ও ২৭শে জুলাই অনুষ্ঠিত হয়েছিলো ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন। এবার নানা প্রতিকুলতা স্বত্ত্বেও নির্ধারিত সময়েই হচ্ছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির জাতীয় সম্মেলন।

১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি সময়ের দাবিতেই শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’তে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থানে এবং ৭১’র স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা