,

খালেদাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবিধি অনুযায়ী চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তার চিকিৎসায় কোনো অবহেলা করা হচ্ছে না।

শনিবার সকালে কাকরাইলে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর ইনস্টিটিউটশন ডিপ্লোমা অব বাংলাদেশের (আইডিইবি) জেলা নেতাদের প্রতিনিধি সম্মেলনে যোগ দেন মন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন খালেদা জিয়া। তিনি নানা রোগে ভুগছেন। তার যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না বলে বরাবরই অভিযোগ করে আসছে বিএনপি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সেবার কোনো ঘাটতি নেই। কারাবিধি অনুযায়ী কারা অধিদপ্তর সবরকম ব্যবস্থাই নিয়ে থাকে।’ খুলনায় সিটি করপোরেশর নির্বাচনে বিরোধী দলীয় নেতাকর্মীদের পুলিশ অহেতুক হয়রানি করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, পুলিশ কাউকেই অহেতুক হয়রানি করছে না। কাউকে গ্রেপ্তার করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হয়ত করেছে। অহেতুক কাউকেই হয়রানি করছে না। ঢাকা টাইমস

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা