,

বিএনপি নির্বাচনে আসুক আমরাও চাই : ওবায়দুল কাদের

news-image

বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে বলেছে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচনে আসুক আমরাও চাই। শক্ত প্রতিপক্ষ হলে নির্বাচন আরো উৎসব মূখর হবে। আর বিএনপি যদি একান্ত নির্বাচনে নাই আসে তাতে নির্বাচনের কি আসে যায়, আর গণতন্ত্রের কি আসে যায়।

শনিবার (১২ মে) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে শেখ রাসেল রোলার স্কেট স্টেডিয়ামে যুব ক্রীড়া উপ-কমিটির আয়োজনে রুক্ষতে হবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুব সমাজকে আকৃষ্ট করতে হবে খেলাধুলায়, শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে শক্ত প্রতিপক্ষ ছাড়া নির্বাচন জমে উঠে না। বিএনপি নেতারা সকাল-বিকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দিবে না। আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে সকাল-বিকাল যে সমস্ত বক্তব্য দেয় কোন বক্তব্যে দেশের জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে একটি কথাও বলেনা।

তিনি আরো বলেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুক লাইভে বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ নাকি তার বাবা স্বপ্নে দেখেছিল, কয়েক দিন পর আরো বলবে, পদ্মা সেতুও তার বাবা স্বপ্নে দেখেছিল।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না। বাংলাদেশের এ অর্জনকে যারা অস্বীকার করে তাদের দেশ প্রেম নিয়ে সন্দেহ আছে। দেশপ্রেম কী তারা জানেই না। তারা যেকোন ভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তায় মগ্ন। তারা ভাবে আমরা ক্ষমতায় না থাকলেও শেখ হাসিনা যাতে ক্ষমতায় যেতে না পারে। দূর্নীতি দায়ে ২০০৮ সালে আপনাদের পরিণতি কী হয়েছিল ভুলে গেলে চলবে না।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহথির আবার জয়লাভ করেছেন। শুধু মাত্র ক্ষমতাসীনদের দূর্নীতির জবাব দেওয়ার জন্য। দূর্নীতি আর বিএনপি সমার্থক শব্দ। হাওয়া ভবণের দূর্নীতি দেশের জনগণ আজো ভুলেনি।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে হারুণ উর রশিদ যুব ক্রীড়া সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রেস ক্লাবের সভাপতি  শফিকুর রহমান চৌধুরী, সভাপতিত্ব করেন মোজাফ্ফর হোসেন পল্টু।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর