,

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হলো শিক্ষার্থীদের মেধাকে জাগ্রত করার প্রয়াস — জেলা প্রশাসক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার এই অনুষ্ঠানে আয়োজন

করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উপদেষ্টা, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এ জেড এম আরিফ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা কেন্দ্রীয় কমিটির সহ সেমিনার সচিব মোহাম্মদ হামজা মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আর এম ওসমান গণি সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সাধারণ জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের লুপ্ত মেধাকে জাগ্রত করে। এ ধরণের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারলে তারা কখনো শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকবে না। সাধারণ জ্ঞান হচ্ছে বিশ্বকে জানার প্রয়াস। আর এই ধরণের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বেশি বেশি পড়তে ও জানতে হবে।
উলে­খ্য প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা