,

আশুগঞ্জ বাজারের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

news-image
আশুগঞ্জ প্রতিনিধি :  আশুগঞ্জ বাজারের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজিস্টেট শাহিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
আশুগঞ্জ বাজারের উত্তর গলি ও দক্ষিণ গলি সড়কের দু-পাশের উপর নানা স্থাপনা বসিয়ে ব্যবসা পরিচালনা করাই সড়কে প্রতিনিয়তই লেগে থাকে যানজট। বিশেষ করে দু গলির পশ্চিম বাজার এলাকা, কাঠাল বাজার, ব্রিজের গোড়া ও জহিরুল হক মুন্সীর মার্কেটে সিএনজি অটো রিক্সা রেখে সৃষ্টি করা হয় যানজট । এর ফলে চরম দূর্ভোগের শিকার হন জনসাধারণ। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সড়কের দুপাশের স্থাপনা উচ্ছেদে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, এই অভিযানের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হবে। আগামীদিনে ফুটপাতে আবারো কেউ স্থাপনা বসিয়ে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জড়িমানা করা হবে বলে তিনি জানান । এ ছাড়া কাচারী পুকুরের চারপাশের অবধৈ স্থাপনাও উচ্ছেদ ও পুকুরে ময়লা আর্বজনা না ফেলার নিদের্শদেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা