,

ভয় পেয়ে গাজীপুরের নির্বাচন স্থগিত করেছে সরকার : খন্দকার মোশারফ

news-image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,গাজীপুরের নির্বাচনে জনজোয়ার দেখে সরকার রিট করে স্থগিত করেছে। এই সরকার মনে করেছিল খালেদা জিয়া কারাগারে, কোনোরকম নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু যেই জনজোয়ার তা দেখে তারা ভয় পেয়ে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করেছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছে।

মোশাররফ হোসেন বলেন, এখন আবার বলা হচ্ছে রমজানের পরে নির্বাচন করা হবে। গাজীপুরে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। যারা এজেন্ট হবেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে নিয়ে ধমকাচ্ছে। খুলনায় আমরা দেখেছি, আওয়ামীলীগ সেখানে মনের মতো ভোট পাচ্ছেনা। সেখানে কর্মী নেই তাদের। বর্তমানে প্রশাসন ও পুলিশ নৌকার পক্ষে ভোট করছে। এই অবস্থা বাংলাদেশের জনগণ সহ্য করবেনা ।

প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খন্দকার বিএনপির এই নেতা বলেন, আজকে আপনাকে দিয়ে যে শক্তি খালেদা জিয়াকে মাইনাস করতে চায় । যেদিন খালেদা জিয়া মাইনাস হবে তার বেশিক্ষণ লাগবে না, মুহূর্তের মধ্যে আপনিও মাইনাস হয়ে যাবেন। তাই আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কিন্তু মাইনাস টু’র একজন ছিলেন। বিএনপির এ নেতা বলেন, ১/১১ র সময় আমরা শুনেছি মাইনাস টু’র কথা। আর আজকে আমরা শুনছি মাইনাস ওয়ানের কথা। কিন্তু মাইনাস টু’র কুশীলবরা এখনও বেঁচে আছে।

এই যে রাজনৈতিক অস্থিরতা, দেশে যে একটি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এর সমাধান সম্ভব দাবি করে তিনি বলেন, অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিশ্চিত করতে হবে। ২০১৪ সালের মতো নির্বাচন এদেশের জনগণ আর করতে দিবে না। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই সুতায় গাঁথা। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আর গণতন্ত্র পুনরুদ্ধার না করে আগামী নির্বাচন সম্ভব না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর