,

নিরাপত্তায় মোড়ানো সোহরাওয়ার্দী

news-image

ছাত্রলীগের ২৯ তম সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনে প্রধানমন্ত্রী থাকবেন তাই আরও বেশি সতর্ক রয়েছে প্রশাসন।

শুক্রবার (১১ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা বলয়ের নানা চিত্র দেখা গেছে।

বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বরে দেখা যায়, রাজু ভাস্কর্যের দিকে যেতে রাস্তার দুই দিক বেরিকেড দিয়েছে পুলিশ। সেখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রাজু ভাস্কর্যের দিক থেকেও একই পরিস্থিতি দেখা গেছে। এই দুই প্রবেশ পথ দিয়ে সম্মেলনে আসবেন সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা।

আর রমনা পার্কের দিক দিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট অতিথিরা। তাই এ গেট দিয়ে সম্মেলনের কেউ প্রবেশ করতে পারবেন না।

আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব, আর্মড পুলিশ ও এসএসএফ এর সদস্যরা মোতায়েন রয়েছে। ডিবি, এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে নিয়োজিত রয়েছেন।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, প্রধানমন্ত্রী আসবেন তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যে কোন পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে পুলিশ। এজন্য সরবরাহ করা কার্ড ছাড়া সম্মেলনে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস