মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিক্ষা মন্ত্রণালয় সরকারের অন্যতম দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়’

news-image

সাপ্তাহিত পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা বলেছেন, শিক্ষামন্ত্রী দাবি করেছেন- প্রশ্ন ফাঁস করেছে শিক্ষকদের একটা অংশ। সাধারণভাবে সংবাদকর্মী হিসেবে যা জেনেছি- দেখেছি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তারা সবাই শিক্ষামন্ত্রীর অধীনের কর্মকর্তা-কর্মচারী। সরকারের অন্যতম দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় নুরুল ইসলাম নাহিদের শিক্ষা মন্ত্রণালয়।

যে মন্ত্রী তাঁর কর্মকর্তাদের ‘ঘুষ খাবেন না’ বলেন না, ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। মন্ত্রী পরামর্শ দেন ‘ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান’। সেই মন্ত্রী ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করার মত ‘অনৈতিক’ কাজের জন্যে শিশু শিক্ষার্থীদের জেলে ঢুকিয়েছেন। ছাত্র জীবন-শিক্ষা জীবন, ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন।

প্রশ্নপত্র ফাঁসের জন্যে একজন কাউকে যদি দায়ী করা হয়, সেই একজন শিক্ষামন্ত্রী নিজে। শিক্ষামন্ত্রী দায় কোনো বিবেচনায় কোনো যুক্তিতেই, এড়াতে পারেন না। ফাঁস হওয়ার যাবতীয় তথ্য-প্রমাণ অস্বীকার করে, শিক্ষামন্ত্রী আরও বড় দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। এখন আবার ‘৫ হাজার’ তত্ত্ব সামনে এনেছেন । যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। শিক্ষামন্ত্রীর দাবি অনুযায়ী পরীক্ষার আধা ঘণ্টা আগেও যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে, তা ৫ হাজার শিক্ষার্থীর হাতে গেছে, অন্যদের হাতে যায়নি- এটা কোনো বিশ্বাসযোগ্য তথ্য নয়। আর প্রশ্নপত্র শুধু ২০/৩০ মিনিট আগেই ফাঁস হয়নি, আগের রাতেও ফাঁস হয়েছে। অনলাইন পোর্টাল, পত্রিকায় সেই ফাঁস হওয়া প্রশ্ন ছাপা হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী তা দেখেছেন। শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে, জেলে রেখে, নিজে দায়মুক্ত হওয়া যাবে না। খাতা না দেখে নম্বর দেওয়া মানে অনৈতিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। সহনীয় মাত্রায় ঘুষ খেতে বলা মানে সমাজে অবক্ষয় ডেকে আনা, অবক্ষয় টিকিয়ে রাখা।

এসব কাজের কোনোটাই শিক্ষার্থীরা করছেন না। সুতরাং শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হুমকি দিতে পারেন না, জেলে রাখতে পারেন না। প্রশ্ন ফাঁসের জন্যে তারা দায়ী নয়।

ডেইলি স্টার থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

চিড়িয়াখানা থেকে সরিয়ে সাদা মহিষটি নেওয়া হলো যেখানে

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’