,

ব্রাহ্মণবাড়িয়ায় চার চোরাই মোটর সাইকেল উদ্ধার,আটক ২ 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চার চোরাই মটরসাইকেল উদ্ধার সহ  চোরাই চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।আটকৃতরা হলেন, জেলার পৌরশহরের শেরপুর গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফুল আলম সুমন (২৫)  ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চাবাগান এলাকার চতুরা ব্যানার্জির ছেলে অমৃত ব্যানার্জি।
পুলিশ জানায়,  জহির রায়হান এর মুন্সেফপাড়া বাসা থেকে মোটরসাইকেল চুরি হয় উক্ত ঘটনার সরাসরি জড়িত চোরাই চক্রের সদস্য আশরাফুল আলম সুমনকে আটক করে  জিজ্ঞাসাবাদ করলে সে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার সাথে অন্য সহযোগিদের নাম বলে। পরে তার দেওয়া তর্থ্য মোতাবেক হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটে মা-অটো ইঞ্জিঃ ওয়ার্কসপে বিক্রয়কৃত মটর সাইকেল গুলো উদ্ধার করা। এসময় চোরাই মটর ক্রেতা অমৃত ব্যানার্জি আটক করা হয়। এছাড়া  এই ঘটনায় জড়িত ওসমান নামক আরেক চোর পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন  চার মটর সাইকেল উদ্ধার সহ জড়িত চোর চক্র সদস্যদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর