,

নাসিরনগরে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে পিয়াস চৌধুরী(৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভলাকুট গ্রামের । সে উপজেলার কটুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেখা রানী বিশ্বাস ও দিলীপ বিশ্বাসের ছেলে এবং ভলাকুট কে.জি স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।

সে তার মায়ের সাথে ভলাকুট নানার বাড়িতে থাকত। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে।পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া জানান, পরিবারের অজান্তে দুপুরে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুজির পর পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা