,

আখাউড়ায়  ডাকাতি, লক্ষ টাকার লুটপাট

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পৌর শহরে  ডাকাতি ঘটনা ঘটেছে। কলেজপাড়ায় ঘটেছে এই ডাকাতির ঘটনা। সোমবার দিবাগত মধ্যরাতে বাচ্চু মিয়ার বাড়ির দুই ফ্লাটে এই ঘটনা ঘটে।  ডাকাতরা দরজার লক ভেঙ্গে তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত ৭ লাখ টাকা মালামাল লুট করে নিয়েছে।

সরেজমিন খোজ নেয়ার সময় বাচ্চু মিয়ার ডুবাই প্রবাসী হাবিবের স্ত্রী হালিমা বেগম (৩৫) জানায়, সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটায় ডাকাতরা তাদের ফ্ল্যাটের মূল দরজার লক ভেঙ্গে প্রবেশ করে তার শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।  পরে তিনি ভয়ে আলমারীর চাবি তুলে দেন ডাকাতদের হাতে।

ডাকাতরা ঘরের সব কিছু তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল, চার্জ লাইটসহ অনেক ধরনের মালামাল নিয়ে যায়।  তার ঘরে ডাকাতির পর চারদিক থেকে আটকে রেখে ডাকাতরা পাশে তাদের ভাড়াটিয়ার ফ্ল্যাটের দরজার লক ভেঙ্গে প্রবেশ করে।

তিনি আরো জানান, ডাকাতরা ভাড়াটিয়ার ফ্ল্যাটে প্রবেশ করেও অস্ত্রের মুখে মালামাল তছনছ করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে।  তিনি আরো বলেছেন, সকালে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এ ব্যাপারে বাচ্চু মিয়ার সাথে ফোনে কথা বলে জানা গেছে, তিনি আখাউড়ার বাইরে ছিলেন, ডাকাতির খবর পেয়ে তিনি বাড়ির পথে রওয়ানা হয়েছেন।  এসেই তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে রোববার রাতে ডাকাতি হয় আখাউড়া পৌরসভার শান্তিনগরে।  ডাকাতরা দুই মহিলাকে রক্তাক্ত জখম করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা