,

ব্রাহ্মনবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১১৬০০পিস ইয়াবা উদ্ধার, আটক ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : র‌্যাব-১৪ এর বিশেষ অভিযানে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১১৬২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর এলাকার দিগলা কাশিমপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আক্তার হোসেন(২৩) ও একই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে নুরুজ্জামান (২৯)।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঞ্চারামপুর থানাধীন কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান ঢাকা নেওয়ার পথে কড়ইকান্দি ফেরীঘাট এলাকা হতে একটি নীল রংয়ের ঢাকা মেট্রো-ন-১৭-২৫৬৫ পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় গাড়িটিতে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৬২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় দুই মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (ড্রাইভার) ও আক্তারকে আটক করা হয়। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান ইয়াবা উদ্ধার সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাঞ্ছারামপুর থানায় মদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা