,

১৭শ টন স্টিল পাইপ নিয়ে ভারতীয় জাহাজ আশুগঞ্জে

news-image

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭৩১টন স্টিল পাইপ নিয়ে একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙ্গর করেছে। গত রোববার রাতে ভারতীয় জাহাজ এমভি মহাদেব এই স্টিল পাইপ নিয়ে নৌবন্দরের জলসীমানায় পৌছে। কাস্টমস আনুষ্ঠানিকতা শেষে আগামী শনিবার থেকে এসব স্টিল পাইপ আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলা পাঠানোর কথা রয়েছে। ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির ট্রান্সশিপমেন্ট এর আওতায় জলপথ ও স্থলপথ ব্যবহার করে এই স্টিল পাইপ নিচ্ছে ভারত। এই চুক্তির আওতায় এর আগে মানবিক কারণ দেখিয়ে ভারত প্রথমে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ ও পরে কয়েক দফায় ফ্লায়েস, রড, স্টিল সিট, চাল পরিবহন করেছে।

নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭৩১ টন স্টিল পাইপ নিয়ে ছেড়ে আসে ভারতীয় জাহাজ এমভি মহাদেব। গত ৩০ এপ্রিল এমভি মহাদেব বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে এবং গত রোববার রাতে আশুগঞ্জ নৌবন্দরে পৌছে। জেলা কাস্টমস কর্মকর্তা ও নৌবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে আগামী শনিবার জাহাজটির সিলগালা খোলে এসব স্টিল পাইপ জাহাজ থেকে খালাস করে ট্যাংকলরিতে করে ত্রিপুরায় পাঠানো হবে। বাংলাদেশের গালফ ওরিয়েন সিওয়েজ নামে একটি শিপিং এজেন্ট এই পাইপ পরিবহন ঠিাকাদার হিসাবে কাজ করছে। ভারতের কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যে স্টিল পাইপ পরিবহনে বাংলাদেশের ৪‘শ কিলোমিটার নৌপথ ও ৫০ কিলোমিটার সড়কপথ এবং আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করছে ভারত।

তবে এসব পণ্য পরিবহনে বাংলাদেশ ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ, নিরাপত্তা ফি বাবদ প্রতিটনে ১৯২টাকা পেলেও কোন প্রকার শুল্ক দিচ্ছে না ভারত। এব্যাপারে গালফ ওরিয়েন সিওয়েজ শিপিং এজেন্টের লজেস্টিক ম্যানেজার নুরুজ্জামান জানান, পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭৩১টন স্টিল পাইপ নিয়ে এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ রোববার আশুগঞ্জ পৌছেছে। কাস্টমস আনুষ্ঠানিকতা শেষে আগামী শনিবার থেকে এসব পাইপ ট্যাংকলরি দিয়ে ত্রিপুরায় পাঠানো শুরু করার পরিকল্পনা রয়েছে। এব্যাপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম বলেন, এই পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতি টনে ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল ফি, নিরাপত্তা ফিসহ প্রতিটনে ১৯২ টাকা পাবে।

 

স্এ : আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা