,

বাঞ্ছারামপুরে ধর্ষনের হাত থেকে রক্ষা পেলো না ৯ বছরের শিশু

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউপির বুধাইরকান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল মিয়া (৪৫) জোরপূর্বক মাত্র ৯ বছরের শিশু ও বুধাইরকান্দি আলীয়া মাদ্রাসার ২য় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির পিতা ও মা উভয়ই মারা গেছে।নানার বাড়িতে থেকে পড়াশুনা করতো।
খোজ ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধাইরকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের এতিম মেয়ে হালিমাকে গত ২৮ এপ্রিল বিকেলে আবুল মিয়া ফুসলিয়ে তাদের বাড়ির উত্তরভিটার চৌচালা ঘরে নিয়ে যায়।আবুল মিয়ার বাড়িতে ঐদিন তার পরিবার না থাকার (বেড়াতে গিয়েছিলো) সুযোগে হালিমাকে ঘরে জুস খাওয়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়।

এরপর,তাকে জোরপূর্বক ধর্ষন করে।শিশু হালিমা চিৎকার করতে চাইলে তাকে খুন করা হবে বলে ভয় দেখায়।কিন্তু,ধর্ষনের পর হালিমা বাড়ি এসে তার পরিবারের কাছে ধর্ষনের কথা বলে দেয়।
শিশুটির নানা ফরিদ মিয়া আজ ( সোমবার) জানায় আমরা তখন লোকলজ্জার ভয়ে হালিমাকে স্থানীয়ভাবে চিকিৎসা করাই।আমি বিষয়টি মেম্বারকে জানাই।মেম্বার বলেন বিচার করে দিবেন।বিচারে আবুল ৩ শতক জায়গা এতিম হালিমাকে দেয়ার কথা সাব্যস্থ হয়।কিন্তু,সে পালিয়ে যাওয়ায় বিলম্বে মামলা করতে থানায় এলাম’।

এ বিষয়ে কথা বললে স্থানীয় মেম্বার মো.রশিদ মিয়ার সাথে কথা বললে তিনি জানান, ধর্ষনের অভিযোগ শতভাগ সত্য।আমরা স্থানীয়ভাবে শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা করতে চেয়েছিলাম।কিন্তু আবুল মিয়া আমাদের কথা রাখেনি।আবুল মিয়া বিবাহিত ও তার নাতি আছে।আবুল বর্তমানে পলাতক।

এদিকে,স্থানীয় অনেকে অভিযোগ করেছেন ধর্ষনের পর মাত্র ৩ শতক জায়গা বিনিময়ে ফয়সালা না হতো আজ আবুল মিয়া পলাতক হতে পারতো না। জানা গেছে,সেই গ্রাম্য শালিসে শহিদ মিয়ার ছেলে মো.আসানুল্লাহ,জিলানী চেয়ারম্যান,রতন মিয়া ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.নিজাম উদ্দিন জানায়, ‘আমরা আজ মাত্র অভিযোগটি এজাহারভূক্ত করেছি,দ্রুত ব্যবস্থা নেয়া হবে’।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা