রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে : নাসিরনগরে এমপি মোঃ ফরহাদ হোসেন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বিগত সরকারের সময় বিদ্যুতের জন্য অনেক টাকা ও সময় অপচয় করেও বিদ্যুৎ পাওয়া যায়নি। আর এখন বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই আওয়ামী লীগ সরকারের আমলেই প্রত্যেক গ্রামাঞ্চলের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আজ শনিবার বিকালে নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামে পল্লী বিদ্যুাতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (নিপর) মোঃ নজরুল ইসলাম, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পৃথ্বিশ রঞ্জণ পোদ্দার, প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চাযসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিজয়লক্ষী স্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৫‘শ টাকা ব্যয়ে ৯.১৯৩ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৬৮৪ জনের মধ্যে ৫৬২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।

সকালে দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ হরিপুর-টেকপাড়া রাস্তায় খালের উপর ব্রিজ নির্মাণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ