,

নাসিরনগরে বিদ্যুতের নতুন সংযোগে আলোকিত হল ৪৬২টি পরিবার

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : আজ শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।এতে নতুন করে আলোকিত হল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ৪৬২টি পরিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,সহকারী জেনারেল ম্যানেজার(নিপর)মোঃ নজরুল ইসলাম,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান জিতু মিয়া,আওয়ামীলীগ নেতা আবদুল মোনায়েম কায়কোবাদসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৭.২০৯ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৭২৯ জনের মধ্যে ৪৬২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর