,

রুদ্ধশাস ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এগারোতম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। সেই ধারাবাহিকতায় চলতি আসরের ৩২তম ম্যাচে রোমাঞ্চকর এক খেলাই দেখলো দর্শক-সমর্থকরা। এদিন মুখোমুখি হয় দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়েলস।

দিল্লি মাঠ ফিরোজ শাহ কোটলায় বৃষ্টির কারণে এদিন খেলা দেরিতে শুরু হয়। যেখানে দু’দলের জন্য ১৮ ওভার করে নির্ধারণ করা হয়। তবে প্রথমে ব্যাট করা দিল্লির ১৭ ওভার ১ বলের সময় আবারও বৃষ্টি হানা দিলে প্রথম ইনিংস শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টি আইনে পরে রাজস্থানের ১২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫১। কিন্তু নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি তারা।

এর আগে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঋশভ প্যান্তের অসাধারণ ব্যাটে ১৭ ওভার ১ বলে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দিল্লি। আইয়ার ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫০ করে আউট হন। তবে ঝড়ো ইনিংস খেলেন প্যান্ত। ২৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৯ করেন এই বাঁহাতি। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৭ করেন পৃথ্থী শাও।

ম্যাচ সেরা নির্বাচিত হন জয়ী দলের ঋশভ প্যান্ত।

এ জয়ে একেবারে তলানি থেকে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এলো দিল্লি। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে তাদের পয়েন্ট ৬। তবে হেরে অবনমন হয়েছে রাজস্থানের। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে ৭-এ দলটি।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’