,

দাঁতের হলদে ভাব দূর করার উপায়

news-image

দাঁতের হলদে ভাব নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। হলদে ভাব কাটিয়ে ফের উজ্জ্বল দাঁত সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতেই পারে। কিন্তু একেবারে কম খরচে যদি দাঁতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাহলে আজ থেকেই কিছু ঘরোয়া পদ্ধতিগুলিকে কাজে লাগানো শুরু করে দিন। দাঁতের হলুদ ভাব কমাতে যে যে উপাদানগুলি দারুন কাজে আসে, সেগুলি হল-

১। কলার খোসা-

কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘোষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটে যায়। তবে কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর অবশ্যই হালকা গরম পানি দিয়ে ভাল করে কুলকুচি করে নিতে হবে।

২। লবণ-

দাঁতকে পরিষ্কার রাখতে বহু যুগ ধরেই লবণের ব্যবহার হয়ে আসছে। কারণ লবণ দাঁতের পুষ্টির ঘাটতি দূর করার পাশপাশি দাঁতের সৈন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দাঁতের হলদে ভাব কাটানোর ক্ষেত্রে লবণকে কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।

৩। তুলসি পাতা-

তুলসি পাতা দাঁতের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। বেশি করে তুলসি পাতা নিয়ে সেগুলিকে রোদে শুকিয়ে নিতে হবে। পাতাগুলি একেবারে শুকিয়ে গেলে সেগুলিকে গুঁড়ো করে যে কোনও টুথপেস্ট মিশিয়ে নিয়মিত ব্রাশ করলে দাঁতের হলুদ ভাব একেবারে চলে যায়।

৪। কমলা লেবুর খোসা-

দাঁতের সৌন্দর্য ফেরাতে কমলা লেবুর খোসা দারুন কার্যকরী। রোজ রাতে সামান্য কমলা লেবুর খোসা নিয়ে দাঁতে একটু সময় নিয়ে ঘষুন। নিয়মিত এমনটা করলেই দাঁতের হলদে ভাব অনেকটা কমে যাবে।

৫। দাঁত ভাল রাখতে  দিনের যে কোনও সময় খাবার পর অবশ্যই মুখ ভাল করে ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে দিনে অন্তত দু’বার করে দাঁত মাজতে হবে। এ ছাড়াও, ধূমপানের ফলেও দাঁতে হলদেটে ছোপ পড়ে। তাই ধূমপানের মাত্রা কমালে বা ধূমপান ত্যাগ করতে পারলে দ্রুত উপকার মিলবে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস