,

এই বৃষ্টিতে সরিষার তেলের ভুনা খিচুড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাইরে রিনিঝিনি শব্দে অঝোর ধারায় পরছে বৃষ্টি। আর এমন দিনে যে খাবারটির কথা প্রথমে মনে আসে তা হলো খিচুড়ি। আর তাই এমন বর্ষণমুখর দিনে তৈরি করে ফেলতে পারেন সরিষার তেলের ভুনা খিচুড়ি। তাহলে জেনে নিন সরিষার তেলের ভুনা খিচুড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন।

যা লাগবে
পোলাওয়ের চাল ১০০০ গ্রাম, মুগ ডাল ৫০০ গ্রাম, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ২-৩টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরমমসলা ১ চা চামচ, লবণ স্বাদ মতো, এলাচ ৫ টুকরা, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, সরিষার তেল আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, পানি পরিমাণ মতো।

যেভাবে রান্না করবেন
প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে। এরপর পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। এবার তেল গরম করে পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে একে একে সব মশলা আর লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর চাল ডাল একসঙ্গে দিয়ে ভাজার মতো করে রান্না করতে হবে।

তারপর গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে বেশি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। বেশ হয়ে গেলো সরিষার তেলের ভুনা খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করুন সরিষার তেলের ভুনা খিচুড়ি। খিচুড়ির সাথে থাকতে পারে ইলিশ মাছ আর বেগুন ভাজা অথবা গরুর কালা ভুনা।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস