,

চ্যাপা শুঁটকির ভর্তা

news-image

লাইফস্টাইল ডেস্ক : শুঁটকির তীব্র গন্ধে কারো নাড়িভুড়ি উপরে আসে, আবার কারও এর নাম শুনলেই জিভে জল চলে আসে। বিশেষ করে বাঙালিদের খুবই পছন্দের খাবার চ্যাপা শুঁটকির ভর্তা। অনেকে মরিচ দিয়ে শিলপাটাতে বেটে চ্যাপা শুঁটকি ভর্তা বানান আবার অনেকে পছন্দ করেন মশলা দিয়ে কষিয়ে রান্না করতে। চলুন আজ জেনে নিই চ্যাপা শুঁটকির ভর্তা বানানোর প্রক্রিয়া-

যা যা লাগবে
৭-৮টা চ্যাপা শুঁটকি নিন। এবার খুব ভালো করে ধুয়ে ফেলুন। গায়ের ছোট ছোট আঁশ ভালো করে পরিষ্কার করবেন। চাইলে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে আঁশগুলো দ্রুত উঠে যাবে। এর সঙ্গে লাগবে ১৫-১৬টা দেশি পেঁয়াজকুঁচি, ১০-১২টা রসুনকুঁচি (কোয়াগুলো গোল গোল করে কাটলেই হবে), পরিমাণমতো হলুদ, লবণ, মরিচ ও তেল।

রান্না করবেন কীভাবে
প্রথমে তেলে পেঁয়াজ আর রসুন ঢেলে বেশ খানিকক্ষণ নাড়ুন। মাংস রান্নার সময় পেঁয়াজ যতক্ষণ ভাজতে হয়, তার চেয়ে একটু বেশি সময় ভাজুন। পেঁয়াজ হালকার চেয়ে একটু বেশি বাদামি রং হয়ে এলে সিদ্ধ ও নরম হয়ে যাবে। তখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। তারপরে শুঁটকি দিয়ে দিন। এরপরে আবারও নাড়ুন। ঢেকে রেখে দিন, একটু পর পর খুলে আবারও নাড়ুন। কিছুক্ষণ পরে যখন পুরোটার রং গাঢ় বাদামি হয়ে যাবে, শুঁটকি, পেঁয়াজ, রসুন কিছুই আলাদা করে চেনা যাবে না। যখন পেঁয়াজ আর মসলা থেকে তেল আলাদা হয়ে ভেসে উঠবে, তখন নামিয়ে ফেলুন। এবার ধনিয়াপাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। শুঁটকিপ্রেমীরা আটার সাদা রুটি দিয়েও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস