,

যেভাবে বানাবেন সুস্বাদু ইলিশ কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : দাম কম হোক বা বেশি, ইলিশের প্রতি বাঙালির দুর্বলতা যেন চিরন্তন। পয়লা বৈশাখ হোক কিংবা শীতকাল, সারা বছরই খাবার তালিকায় ইলিশের গুরুত্বটা একটু বেশিই থাকে। তার ওপর যদি কোনো উপলক্ষ বা অতিথি আপ্যায়নের বিষয় থাকে তবে তো কথায় নেই। ইলিশ মাছ দিয়ে তৈরি কতরকমের মুখরোচক খাবারই না তৈরি হয়। আজ আমরা জানবো ইলিশ কাবাব বানানোর রেসিপি।

যা যা লাগবে
ইলিশ মাছ ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, ফেটানো ডিম ১টা, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতোটুকু প্রয়োজন।

যেভাবে বানাতে হয়
হলুদগুঁড়া, সিরকা আর লবণ দিয়ে ইলিশ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার তাতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, লেবুর রস, ফেটানো ডিম আর প্রয়োজনমতো কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আধাঘণ্টা ফ্রিজে রাখুন। এবার নামিয়ে এনে কাবাবের আকার দিয়ে গরম তেলে ভেজে নিন। বাদামি হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়েও ভাজতে পারেন। পেঁয়াজ বেরেস্তার বদলে মিহি করে কুঁচি করা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পোলাও বা গরম ভাতের সঙ্গে এই ইলিশ কাবাবের জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস