,

আবারও সেই ‘পাইসা ইয়ে পাইসা’

news-image

বিনোদন ডেস্ক : হইচই ফেলে দিয়েছে ‘টোটাল ধামাল’ সিনেমার ট্রেলার। কারণ সিনেমাটিতে ১৭ বছর পর জুটি বাঁধতে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরকে। আরও চমক হিসেবে থাকছে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশ মুখ, জাভেদ জাফরি ও সঞ্জয় মিশ্র সহ একঝাঁক তারকা। ইন্দ্র কুমার মারফতের ধামাল এর তৃতীয় কিস্তি এটি।

‘টোটাল ধামাল’ সিনেমার আরও একটি চমক হচ্ছে এতে দেখা যাবে ১৯৮০ সালে প্রকাশিত ‘কারজ’ সিনেমার হিট গান ‘পাইসা ইয়ে পাইসা’।

এ সম্পর্কে অনিল কাপুর বলেন, ‘সাড়া জাগানো এই ক্লাসিক গানের সঙ্গে নাচতে পেরে আমি আনন্দিত। তরুণ সুপারস্টারদের সঙ্গে পা মিলিয়েছি এবং আপনারা ভালো কিছু দেখতে পাবেন বলে আশা করছি।’

মাধুরী দীক্ষিত রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পাইসা ইয়ে পাইসা’ আমার ভালো লাগা গানের মধ্যে একটি। গানটি নতুন করে সামনে আনার সিদ্ধান্তের জন্য ইন্দ্র কুমারকে ধন্যবাদ জানাচ্ছি। এই গান সে সময়ও জনপ্রিয় ছিল এখনো এর জনপ্রিয়তা রয়েছে।’

গানটি নতুন করে রিমিক্স করার বিষয়ে পরিচালক ইন্দ্র কুমার বলেন, ‘সুভাষ জির কথা এবং লক্ষ্মীকান্তের সুরে অনেক আগেই গানটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবং এখনও আছে। গানটির সুর এখনো মানুষের মুখে মুখে। সবচেয়ে বড় কারণ আমার সিনেমার কাঠামোর সঙ্গে গানটি মিলে গেছে।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক