,

৫০ লাখ টাকা মূল্যমানের পণ্য চালান আটক

news-image

নিউজ ডেস্ক : ৫০ লাখ টাকা মূল্যমানের পণ্য চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃক পক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার এ চালন আটক করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আমদানিকারক প্রতিষ্ঠানের (ফাহিম, ৩, পশ্চিম তেজতুরী বাজার, ঢাকা, সি অ্যান্ড এফ এজেন্ট ঝলক অ্যান্ড ব্রাদার্স, বি/ই নং ১৪৯৭৬৭) ঘোষণায় Long Hinge, Glass Wheel, Push Magnet ইত্যাদি পণ্য আমদানিকৃত চালানে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি।

শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপে আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এর উপস্থিতিতে শুল্ক গোয়েন্দা কর্তৃক চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষণে উল্লিখিত আইটেম সমূহে ৩৪.৮৮ টন পণ্য পাওয়া যায়, যা ঘোষণা হতে ৭০শতাংশ বেশি। পণ্য চালানটি মিথ্যা ঘোষণায় আমদানিকৃত মর্মে ন্যায় নির্ণয়ন এবং প্রযোজ্য শুল্ক করাদি আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজ বরাবর প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে। সূত্র : আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক