,

আফগানদের বিপক্ষে টি–টোয়েন্টিই পছন্দ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান সিরিজ নিয়ে একটু একটু করে কেটে যাচ্ছে সংশয়। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ভারতের উত্তরাখন্ডের ভেন্যু দেরাদুনের চেয়ে বাংলাদেশ সিরিজটা কলকাতা ও বেঙ্গালুরুতে খেলতে বেশি আগ্রহী। পরে জানা গেল, আফগানিস্তান প্রস্তাব দিয়েছে সিরিজটা ওয়ানডে সংস্করণে খেলতে। তবে বাংলাদেশ দ্বিধায়, ওয়ানডে খেলবে, নাকি টি-টোয়েন্টি!

আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নাজমুল হাসান জানালেন, দেরাদুনে খেলতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে ওয়ানডে নয়, সিরিজটা বাংলাদেশ খেলতে চায় টি-টোয়েন্টি সংস্করণে। বিসিবি সভাপতি বললেন, ‘সংস্করণ ঠিক হয়ে গেছে। আমরা ওদের সঙ্গে টি-টোয়েন্টিই খেলব। এখন কথা হচ্ছে, তিনটি খেলব নাকি চারটি । আমরা তিনটির কথা বলেছিলাম। ওরা চারটার জন্য অনুরোধ করেছে। এটা আমাদের পরিচালনা বিভাগ ঠিক করবে।’

ফেব্রুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেই মার্চে কলম্বোয় বাংলাদেশ নিদাহাস ট্রফি খেলেছে টি-টোয়েন্টি সংস্করণে। শ্রীলঙ্কায় দারুণ পারফরম্যান্সই হয়তো বিসিবিকে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে উৎসাহিত করেছে। কিন্তু ভ্রমণ জটিলতার কারণ দেখিয়ে দেরাদুনে খেলতে যে অনাগ্রহ প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে বিসিবি সরে এল কেন?

বিসিবি সভাপতির ব্যাখ্যা, ‘ভেন্যু এখনো পর্যন্ত দেরাদুনই আছে। মুম্বাই-বেঙ্গালুরুতে খেলা নিয়ে চিন্তা করছি না। কিন্তু সব ভেন্যুতেই এখন খেলা হচ্ছে। এই মুহূর্তে তাদের কাছে ভেন্যু নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ১৫ দিন আগেও যদি ভেন্যু জানা না যায়, সেটি ঝুঁকিপূর্ণ হয়ে হবে। আপাতত আমরা ধরে নিচ্ছি দেরাদুনেই খেলা হবে।’

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক