,

সাফ সভাপতি পদে সালাউদ্দিনের হ্যাটট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : একক প্রার্থী হিসেবে নতুন মেয়াদে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির পদে তৃতীয়বারের মত নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

২০০৯ সাল থেকে সালাউদ্দিন দায়ীত্ব পালন করে আসছেন দক্ষিণ আফ্রিকার ফুটবল উন্নয়নে। তৃতীয়বারের মত সাফ’র সভাপতি হয়ে শোনালেন আশার বাণী।

আজ বুধবার ঢাকার প্যানপেসিফিক সোনারগাঁ হোটেলে নির্বাচন পরবর্তী আলোচনায় সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল।

প্রফুল প্যাটেল বলেন, আমরা সফলভাবে অনুর্ধ-১৭ বিশ্বকাপ আয়োজন করেছি। সেই আসরে আমাদের সফলতা হচ্ছে দর্শক। ছোটদের বিশ্বকাপে এত দর্শক আগে কোথাও হয়নি। আমরা এখন ফিফা ও এএফসির বিভিন্ন টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করতে পারি। আগামীতে সে চেষ্টা করবো।

প্যাটেলের এমন আশ্বাস পেয়ে বাফুফে এবং সাফ সভাপতি বলেন, আমরা চাইলে এশিয়া কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ মিলে আয়োজন করতে পারি। এমন কথা যখন প্রফুল প্যাটেল বলেছেন তাই এটা নিয়ে বিস্তর আলোচনা হবে।

সভা শেষে সাফের হ্যাটট্রিক সভাপতিকে অভিনন্দন জানান প্রফুল প্যাটেল। তিনি বলেন, আগামীতে দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে সংগঠনটি আরো শক্তিশালী ও কার্যকর হবে। আমরা একটা পরিবার। এক সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে কাজ করতে হবে আমাদেরকে।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’