,

গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪৮) নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ডাকাত। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার হেমায়েতপুর-আমতৈল সড়কে আমানুল্লাহর কলাবাগানে এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি অনুযায়ী আহত দুই কনস্টেবল হলেন খাইরুল ইসলাম (পুলিশ নং ৩৭৭) ও আব্দুর রাজ্জাক ( পুলিশ নং ১৩০)।

পুলিশ বলছে, আহত পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন এবং ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি পিস্তল, চারটি হাতবোমা ও দুইটি দেশি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, ঘটনাস্থলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা ১০ রাউন্ড শটগানের ও চার রাউন্ড চায়না বন্দুকের গুলি ছোড়ে।

ওসি আরো বলেন, গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় অজ্ঞাত ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় গাংনী থানার ওসি (তদন্ত) সাজেতুল ইসলাম, এসআই মাহাতাব আলী, এসআই আমিনুল ইসলাম,এসআই স্বপন কুমার, এএসআই মামুন অর রশিদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লাশ গাংনী থানা চত্বরে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের পর তা ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন ওসি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম কে রেজা বলেন, নিহতের পেটে ও ডান উরুর পাশে গুলিবিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’