,

জেএমবি সদস্য নিনা দুই দিনের রিমান্ডে

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতিবান্ধায় আটক জেএমবির নারী সদস্য সাদিয়া আফরোজ নিনার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাটের আদালত। এসআই সিদ্দিকুল ইসলাম গত বৃহস্পতিবার আদালতে নিনার ৫ দিনের রিমান্ড চেয়ে এ আবেদন করেন। লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন অবেদনটি আমলে নিয়ে মঙ্গলবার শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, নিনাকে হাতীবান্ধা উপজেলার দক্ষিন ধুবনী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাদিয়া আফরোজ নিনা জেএমবির আন্তর্জাতিক নেটওয়ার্কের নেতা মোহাম্মদ আনাস, মেহেদি হাসান, এআরএম ওরফে সোহেল রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। নিনা ওই এলাকার নুরুল হকের মেয়ে এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।

এদিকে জঙ্গি সস্পৃক্ততার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় আটক বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরোজ নিনার ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। গত শুক্রবার রাতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র নির্বাহী আদেশে নিনার ছাত্রত্ব স্থগিত করে এক পত্র জারি করেন।

নিনা ২০১২-১৩ শিক্ষাবর্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন। বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। তার পরিচয়পত্র নম্বর ১২০৬০৫৭।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক