,

শাকিবের না!

news-image

বিনোদন প্রতিবেদক: কিছুদিন আগে শোনা গিয়েছে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক শাকিব খান। আর পারিশ্রমিক নিচ্ছেন ৬০ লক্ষ। কিন্তু না শেষ পর্যন্ত ছবিটি করছেন না শাকিব খান।

শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘ শাকিব কাহ্ন বর্তমানে স্কটল্যান্ডে শুটিং এ আছেন। স্কটল্যান্ড যাওয়ার দুদিন আগে পরিচালক দীপঙ্কর দীপনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব। সেই ছবিটি তিনি ৬০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু যাবার আগের রাতে শাকিব আমাকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, দীপঙ্কর দীপনের ছবিতে তিনি কাজ করছেন না। ঢাকায় এসে টাকা ফেরত দেবেন।’

কেন ছবিটি করছেন না—জানতে চাইলে ইকবাল বলেন, ‘আসলে শাকিব খান এখন শিডিউল জটিলতায় ভুগছেন। স্কটল্যান্ড যাওয়ার আগে হঠাৎ করেই তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু দেশের বাইরে যাওয়ার পর শিডিউল মেলাতে গিয়ে দেখেন, তিনি এখন এই ছবির জন্য সময় দিতে পারছেন না। বাংলাদেশে কয়েকটি ছবি রয়েছে, আবার কলকাতার বেশ কয়েকটি ছবি রয়েছে। এগুলো করার পর এই ছবির জন্য তিনি সময় বের করতে পারবেন না।’

উল্লেখ্য শাকিব খান বর্তমানে স্কটল্যান্ডে ‘ ভাইজান এলো রে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সেখানে তার সাথে আছেন দুই নায়িকা। বাংলাদেশের অভিনেত্রী দিপা খন্দকার সহ আরো অনেকে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কোলকাতার এসকে মুভিজ। শাকিব-শ্রাবন্তী ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, ‌মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ২১ ফেব্রুয়ারি কোলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করেই নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’