,

তেলেগু পরিচালকরা অভিনেত্রীদের শয্যাসঙ্গী বানায় : রেড্ডি

news-image

বিনোদন ডেস্ক : কাস্টিং কাউচের প্রতিবাদ করে টপলেস হয়েছেন তিনি। শরীর থেকে পোশাক সরিয়ে প্রকাশ্যে রাস্তায় প্রতিবাদ করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। ফের বিস্ফোরক মন্তব্য করলেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রী রেড্ডি বলেন, নামজাদা এক প্রযোজকের ছেলে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। স্টুডিওর মধ্যে নিয়ে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন প্রযোজকের ছেলে। শুধু তাই নয়, টলিউডে (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) অভিনয় করতে হলে, অভিনেত্রীদের ব্যবহার করা হয় বলেও সরব হন রেড্ডি। খবর জি নিউজের।

তিনি জানান, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য তাকে কখনও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়া হতো, আবার কখনও নগ্ন ভিডিও পাঠানোর কথা বলা হতো। কখনো কখনো তার সঙ্গে সেক্স চ্যাটের প্রস্তাব দেয়া হতো।

কখনও প্রযোজক, কখনও পরিচালক আবার কখনও কোনও বড় অভিনেতা তাকে এ ধরনের কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন রেড্ডি। পাশাপাশি তেলুগু সিনেমার স্টুডিওগুলো সব অসৎ কাজের জন্য ব্যবহার করা হয়। ওই জায়গাগুলোতে অভিনেত্রীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন শ্রী রেড্ডি।

পাশাপাশি তার আরও অভিযোগ, উত্তর ভারতের একাধিক অভিনেত্রী তেলুগু সিনেমায় কাজ করছেন। তাদের দিয়েই অভিনয় করানো হচ্ছে কারণ যৌনতা নিয়ে তাদের কোনও বাধা নেই। জনপ্রিয় পরিচালক কিংবা প্রযোজকদের শয্যাসঙ্গিনী হতেও তারা পিছপা হন না কখনও। আর সে কারণেই উত্তর ভারতের একাধিক অভিনেত্রীকেই তেলুগু সিনেমায় এখন অভিনয় করতে দেখা যায়।

তেলুগু অভিনেত্রীরা কোনও পরিচালক বা প্রযোজকের শয্যাসঙ্গিনী হতে পারেন না বলেই বর্তমানে তারা সেভাবে জায়গা করে নিতে পারছেন না বলেও দাবি করেন শ্রী রেড্ডি।

পরিচালক, প্রযোজকরা তেলুগু অভিনেত্রীদের ‘সেক্স ডল’-এ পরিণত করেছেন বলেও অভিযোগ করেন শ্রী।

তিনি বলেন, কাজের জন্য কখনও কখনও পরিচালক, প্রযোজক, নায়কের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বিছানা ভাগ করে নিতে হয়।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’