,

অতিথি আপ্যায়নে চিকেন কোরমা

news-image

লাইফস্টাইল ডেস্ক : উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে চিকেন কোরমা জুড়ি নেই। অনেক হয়তো এই খাবারটি রেস্টুরেন্টে খেয়েছেন। তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারে সুস্বাদু এই খাবার।

আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন চিকেন কোরমা

উপকরণ

চিকেন (গোটা ১টা, ৭ টুকরোতে কাটা), পেঁয়াজবাটা (আধ কাপ), আদাবাটা (দেড় চা-চামচ), রসুনবাটা (১ চা-চামচ), ভালো করে ফেটিয়ে নেওয়া পানি ঝরানো টকদই (৩ টেবিল চামচ), ঘি (৩ টেবিল চামচ), লবণ (স্বাদমতো), চিনি (স্বাদমতো, বিকল্প), দারুচিনি (১ টুকরো), ছোটো এলাচ (৪ টে), তেজপাতা (১ টা), কাঁচা মরিচ (৪-৫ টা), ভাজা পেঁয়াজ বা বেরেস্তা (সাজানোর জন্য)।

প্রণালি

মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিকেনে একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, টকদই এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে সবসুদ্ধু চিকেনটা তুলে দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। পরে আরও ১০ মিনিট ঢিমে আঁচে রাঁধুন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। সামান্য চিনি দিন। কাঁচামরিচগুলো দিন। বাকি ঘি দিয়ে আরও ৫ মিনিট আঁচে রাখুন। ঘি ওপরে উঠে আসলে আঁচ থেকে নামিয়ে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন চিকেন কোরমা।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস