,

স্ত্রীর সঙ্গে পরকীয়া : ইয়াবা সেবন করিয়ে হত্যা

news-image

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বক্তাবলী লক্ষ্মীনগর এলাকায় পুলিশ সোর্স আলমগীর হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় ইটখোল শ্রমিক দেলোয়ার হোসেনকে ইয়াবা সেবন করিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আলমগীরের সঙ্গে তার আরও দুই বন্ধু অংশ নেয়।

সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন।

মামলার তদন্তকারী অফিসার এসআই শাফিউল আলম বলেন, হত্যাকাণ্ডে নিহত ও হত্যাকারীরা সকলে এলাকার চিহ্নিত মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। আলমগীর আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করত। তবে কোনো পুলিশ অফিসারের নিয়মিত সোর্স ছিলেন না।

তিনি জানান, আলমগীর হোসেনের স্ত্রী মিনু বেগমের সঙ্গে দেলোয়ার হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে ক্ষোভে আলমগীর হোসেন ৫ জানুয়ারি ভোরে কাজের কথা বলে দেলোয়ারকে বাসা থেকে ডেকে আনেন।

এসআই শাফিউল আরও জানান, এরপর লক্ষ্মীনগর আশিক ব্রিকফিল্ডে নিয়ে শ্রমিকদের ঘরে ইয়াবা সেবন করিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এসময় আলমগীরের সঙ্গে হত্যাকাণ্ডে হৃদয় ও সাদ্দাম ছিলেন। এ ঘটনায় হৃদয় ও সাদ্দাম ৭ এপ্রিল আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে