,

যৌন জীবনে একঘেয়েমি পরকীয়ার কারণ!

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিশিষ্ট মনোবিদ অ্যাস্থার পেরেল জানান, দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি আসাটা খুব স্বাভাবিক। যৌনজীবনে অবসাদ চলে আসে। তখন অনেকেই নতুন সঙ্গী বা সঙ্গিনী খোঁজেন। এক্ষেত্রে একসঙ্গে সময় কাটানো, কথা বলা একটা বড় ওষুধ হতে পারে। আমি মনে করি যৌনতা যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। মানসিক আকর্ষণ ফিরিয়ে আনলেও পরকীয়া ঠেকানো সম্ভব।

পরকীয়া ফাঁস! জেনে নিন যা করবেন
পরকীয়া করতে গেয়ে ধরা পড়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন! ভাবছেন কী করা যায়? তবে জেনে নিন যা করতে পারেন-

১. সম্ভব হলে প্রথমেই সমস্ত সত্যিকথা স্বীকার করে নিন। কিছু গোপন করার চেষ্টা করবেন না। কারণ সত্য চাপা থাকে না। যে কোন সময় বেরিয়ে আসবেই।

২. অবৈধ সম্পর্ক ধরা পড়লে পুরনো সঙ্গী মারাত্মক মানসিক আঘাত পান। তাই ক্ষমা চান আন্তরিকভাবে। যেহেতু দোষটা আপনার, তাই মাথা আপানকেই ঠান্ডা রাখতে হবে।

৩. শুধু সঙ্গী বা স্ত্রী’র কাছে কথা দিলে হবে না। নিজেকেও প্রতিশ্রুতি দিন, কোনো দিন অবৈধ সম্পর্কে জড়াবেন না। প্রলোভন আসতেই পারে। সেই ফাঁদে পা না দিলে নিজের ওপরেই শ্রদ্ধা বাড়বে।

৪. উত্তেজনার মুহূর্তে বলুন কম, শুনুন বেশি। কোনো সময়েই অন্যায় যুক্তি দিয়ে নিজের দোষ লঘু করে দেখানোর চেষ্টা করবেন না।

৫. আপনি যে অনুতপ্ত, সেটা প্রতি মুহূর্তে বুঝানোর চেষ্টা করুন। মুখে নয় আপনার কাজকর্মের মাধ্যমে। ক্ষমা যে সহজে মিলবে না, সেটা বলাই বাহুল্য। তাই ধৈর্য হারাবেন না।

৬. তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে নিজেদের তুলনা করবেন না। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কই একে অপরের চেয়ে আলাদা।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস