,

‘তুই এতোবার মাফ চাস, এটা আমার ভালো লাগে না’

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেতা মিশা সওদাগরকে ধর্ষণের দৃশ্য নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

মঙ্গলবার ফেসবুকে লাইভে এসে মিশাকে নিয়ে বলেন, ”সে আমার বেস্ট ফ্রেন্ড। শিল্পী সমিতির প্রেসিডেন্ট। আমার অসুস্থতার সময় অনেকবার আমাকে দেখতে এসেছে। ধন্যবাদ, মিশা সওদাগর তোমাকে। এবং আমি জানি তুমি খুব শিক্ষিত ছেলে। সব সময় বলো তুমি, শিক্ষিত ছেলে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তুই এতোবার মানুষের কাছে মাফ চাস, শিল্পীর কাছে মাফ চাস, এটা আমার ভালো লাগে না। আমার খারাপ লাগে-বেফাঁস কথা বলার জন্য- বন্ধু তো, এটা আমার ভালো লাগে না, কষ্ট পাই।”

ওমর সানী আরও বলেন, ”ও বলেছে, মৌসুমী আমার গুড ফ্রেন্ড; তারপরে সানী আমার গুড ফ্রেন্ড। অবশ্যই, সে আমার গুড ফ্রেন্ড। কিন্তু তার জন্য মৌসুমী বলেছে এইভাবে ধর্ষণ কর, এইটা কোন ধরনের উত্তর দেওয়া? আমি জানি তুই কোনো ইন্টেনশন নিয়ে উত্তর দেস নাই, কাউকে হয়তো ছোট করে দেস নাই। হয়তো বা বলছি। তবে উত্তর দেয়ার স্টাইলটা আরও বেটার হওয়া দরকার ছিল।”

এসময় পূর্ণিমাকে নিয়েও কথা বলেন ওমর সানী। অভিনেতা বলেন, আমি তাকে খুব ভালো অভিনেত্রী জানি এবং খুব ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে বলে জানি। কিন্তু আমি তোমার কাছে এটা আশা করিনি পূর্ণিমা।’

তিনি আরও বলেন, ”তুমি(পূর্ণিমা) আমার কাছে একজন স্নেহভাজন মানুষ। ডেফিনিটলি এ ধরনের প্রশ্ন তোমার বিবেককে নাড়া দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে তোমার ব্যাপারে আমি বললাম এবং ভালো থাকবে তুমি সব সময়।”

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক