,

কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ

news-image

কুমিল্লার একটি বাসায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার এক বন্ধুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে।তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব।ওসি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।আর গুলিবিদ্ধ সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সালাম মিয়া বলেন, “পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব।”

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক