,

উইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল, জেসন হোল্ডারসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় পাকিস্তান যেতে রাজি হননি। তাই অনভিজ্ঞ একটি দল নিয়ে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল উইন্ডিজ। আর দুর্বল এ ক্যারিবিয়ান দলটি এ সংস্করণের র‌্যাঙ্কিংরের শীর্ষদল পাকিস্তানের বিপক্ষে শেষমেশ হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো। মঙ্গলবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। আর সিরিজ সেরা হয়েছেন বাবর আজম।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অ্যান্ড্রু ফ্লেচার ও মারলন স্যামুয়েলস মিলে ৭২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩১ রানে স্যামুয়েলস আউট হয়ে গেলে বিপদে পড়ে সফরকারীরা। ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ফ্লেচার ৪৩ বলে ৫২ রান করে আউট হন। এরপর দিনেশ রামদিনের ১৮ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে লড়াই করার মতো পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন শাদাব খান।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। ফখর জামান ৪০ রান করেন মাত্র ১৭ বল খেলে। বাবর আজমের ৫১ রান এসেছে ৪০ বলে। এছাড়া হুসাইন তালাত ২৮ বলে ৩১ ও আসিফ আলি ১৬ বলে ২৫ করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রায়াদ এমরিত ও ওডেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৫৩/৬ (২০ ওভার) (ফ্লেচার ৫২, স্যামুয়েলস ৩১, জেসন ১৩, রামদিন ৪২*; শাদাব ২/২৭)।

পাকিস্তান : ১৫৪/২ (১৬.৫ ওভার) (ফখর ৪০, বাবর ৫১, তালাত ৩১*, আসিফ ২৫*; এমরিত ১/২৪, স্মিথ ১/৩৮)।

ফলাফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ফখর জামান।

ম্যান অব দ্য সিরিজ : বাবর আজম।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক