,

অলৌকিকের অপেক্ষায় অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের শুরু থেকেই প্রশ্নটা ঝুলছিল—কখন ইনিংস ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা? স্বাগতিক দল তৃতীয় দিন শেষ করেছিল ৪০১ রানে এগিয়ে থেকে। সে লিড ৫০০ পেরোনোর পর ফাফ ডু প্লেসিও সেঞ্চুরি পেয়ে গেলেন। তবু ইনিংস ঘোষণা করা হয়নি। তখনই বোঝা গিয়েছিল রান পাহাড়ে চাপা পড়ছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৬১১ রানে এগিয়ে থেকে নিরাপদ বোধ করেছেন ডু প্লেসি। ৬১২ রান তাড়া করে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।

জয় থেকে ৫২৪ রানে দূরে অস্ট্রেলিয়া। টেস্টে এক দিনে ৫২৪ বা এর বেশি রান তোলা সম্ভব হয়েছে মাত্র একবার। সেটাও টেস্টের পঞ্চম নয়, দ্বিতীয় দিনে হয়েছিল। সদ্য টেস্ট খেলতে যাওয়া ভারতকে পেয়ে ইংলিশ ব্যাটসম্যানরা ৫৮৮ রান তুলেছিলেন ম্যানচেস্টারে। কিন্তু সেটা আরও ৮২ বছর আগের ঘটনা। টেস্টে সর্বশেষ এক দিনে ৫০০ রান করার নজির ২০০২ সালে। সেটাও নবাগত বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে তুলেছিল শ্রীলঙ্কা। দুই ক্ষেত্রে প্রতিপক্ষের বোলিং দুর্বলতা কাজে লাগিয়েছেন ব্যাটসম্যানরা।

কাগিসো রাবাদা, মরনে মরকেল কিংবা ফিল্যান্ডার-মহারাজ সমৃদ্ধ বোলিংকে দুর্বল বলার উপায় নেই। বিশেষ করে ৬৮ রানেই যখন ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে তাই জয় নয়, হার এড়াতেই নামবে সফরকারীরা। সিরিজে হার এড়ানোও তাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এর আগে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ডু প্লেসি। ১৭৮তম বলে আউট হওয়ার আগেই পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি (১২০)। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা একুশ শতকের প্রথম খেলোয়াড় হয়েছেন ডু প্লেসি, সব মিলিয়ে অষ্টম। এ ছাড়া এলগারের ৮১ ও বাভুমার অপরাজিত ৩৫ রানে ৬ উইকেটে ৩৪৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সেরা বোলার প্যাট কামিন্স (৪/৫৮)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর