,

কলেজছাত্রীর ত্রিভূজ প্রেমের বলি হলেন বান্ধবী

news-image

নিউজ ডেস্ক : বান্ধবীর ত্রিকোণ প্রেমের জন্য মাশুল গুনতে হলো আরেক বান্ধবীকে। ত্রিভূজ প্রেমের ঘটনা ফাঁস করার অভিযোগে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে তার। ভারতে দক্ষিণ২৪পরগনার ক্যানিং থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর এবেলার।

খবরে বলা হয়েছে, স্থানীয় বঙ্কিম সর্দার কলেজের আক্রান্ত ছাত্রীর রিয়া সরকার (ছদ্মনাম) কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বান্ধবীর হাতে আক্রান্ত হয়ে তিনি এই মুহূর্তে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়ার ওপরে হামলার অভিযোগ উঠেছে তারই সহপাঠী সুচরিতার (ছদ্মনাম) দিকে।

জানা যায়, সুচরিতার সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্ক কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র অজয় হালদারের (ছদ্মনাম। দীর্ঘদিন দুজেনের মধ্যে মেলামেশা, উপহার দেয়া নেয়া ইত্যাদি চলত। পরস্পরের বাড়িতেও যাতায়াত ছিল।

সম্প্রতি কলেজের অন্য আর এক ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন সুচরিতা। এই নতুন সম্পর্কের কথা জানতে পেরে যান অজয়। এতে সুচরিতা ও অজয়ের সম্পর্কে সমস্যা শুরু হয়।

সুচরিতার অভিযোগ, রিয়াই নতুন সম্পর্কের কথা অজয়কে জানিয়ে দেয়। এই রাগেই সোমবার দুপুরে কলেজের গেটের সামনে রিয়া সরকারের ওপরে হামলা চালান সুচরিতা ও তার পরিবারের লোকজন। ঘটনায় গুরুতর জখম হয় রিয়া। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে।

খবর পেয়ে রিয়ার বাড়ির লোকজন কলেজে যায়। কিন্তু ততক্ষণে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে রিয়াকে উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে নিয়ে যান চিকিৎসা করাতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে