,

রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের পুনর্বাসনের লোভ দেখাচ্ছে মিয়ানমার!

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন থেকে দেশটির সেনাবাহিনীর দ্বারা বিতাড়িত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখিয়ে পুনর্বাসনের ছক কষছে মিয়ানমার। ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

এতে আরো দাবি করা হয়েছে যে, এরইমধ্যে বিনামূল্যে জমি এবং খাবারের লোভ দেখিয়ে বান্দরবান পার্বত্য অঞ্চলের মারমা ও ম্রো গোষ্ঠীর বেশ কয়েকটি পরিবারকে নিয়ে যেতে সক্ষম হয়েছে তারা।

‘অত্যাচার-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছাড়ছে বৌদ্ধরা’ আন্তর্জাতিক মহলকে এ সংক্রান্ত ধারণা দিতেই এমন কূটচালের আশ্রয় নিয়েছে মিয়ানমার, বলছেন বিশেষজ্ঞরা। বান্দরবানের স্থানীয় কাউন্সিলর মুইং সোয়ি থোয়ি’র বরাতে ওই প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, ‘বিনামূল্যের ভূমি ও খাদ্যের প্রলোভনে আকৃষ্ট হয়ে পার্বত্য ও বনাঞ্চল এলাকার প্রায় ৫০টি আদিবাসী পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে চলে গেছে। গত মাসেও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের গ্রাম থেকে ২২টি পরিবার চলে গেছে সেখানে।’

‘এই পরিবারগুলো প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী কয়েকজনও রয়েছেন। বিনামূল্যে ভূমি, নাগরিকত্ব এবং পাঁচ বছরের জন্য বিনামূল্যে খাবার দেয়া হবে, রাখাইনে যেতে তাদের এমন প্রলোভন দেখিয়েছে মিয়ানমার’ বলেন মুইং সোয়ি থোয়ি। তিনি আরো জানান, ‘এরা অত্যন্ত গরীব। রাখাইনে ফেলে আসা রোহিঙ্গাদের জমিতেই তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে মিয়ানমার।’ সূত্র: ব্যাংকক পোস্ট

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর