,

নলেন গুড় দিয়ে তৈরি করুন আইসক্রীম

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত শীত ভাব কমতির পথে। এসে গেছে বসন্ত। নলেন গুড় তৈরির মৌসুম প্রায় শেষ। তবে ভা-ারে নিশ্চয়ই রয়ে গেছে এই গুড়। আর কিছু গরম ভাব থাকায় আইসক্রিম খাওয়া যায়। ঘরেই করে নিতে পারেন নলেন গুড়ের আইসক্রিম। প্রস্তুত প্রণালি জানিয়েছেন আলপনা হাবিব।

উপকরণ
১ লিটার ভ্যানিলা আইসক্রিম
১ টি প্লেইন পাউন্ড কেক
৩ টেবিল চামচ নলেন গুড় বা খেজুরের গুড়ের শিরা

প্রণালি
একটি বড় পাত্রে কেকটি নিন। এটাকে টুকরো টুকরো করে নিয়ে এরপর হাত দিয়ে ভালো করে ক্রাম্বল বা গুঁড়া গুঁড়া করে ভেঙে নিন। আইসক্রিমটাকে ব্লেন্ডারে নিন। এর সঙ্গে গুঁড়া করা কেক এবং ২ টেবিল চামচ খেজুরের গুড়ের শিরা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আইসক্রিম ব্লেন্ডার থেকে চামচে করে পরিবেশনের পাত্রে নিন। ছোট ছোট বাটিতে নিয়ে এটাকে ফ্রিজে রাখতে হবে। অন্তত ছয় ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এই আইসক্রিম। কিছুটা খেজুরের গুড়ের শিরা গরম করে নিন। ফ্রিজ থেকে বের করে এক চা চামচ গরম শিরা আইসক্রিমের ওপরে দিয়ে পরিবেশন করুন।

জেনে নিন
# গুড়ের ফ্লেভার যাতে বোঝা যায়, এর জন্য ব্যবহার করুন ভ্যানিলার মতো একেবারে হালকা ফ্লেভারের আইসক্রিম।
# খেজুরের গুড়ের শিরাটা হবে হালকা, একদম ঘন নয়। ঘন গুড় বা শিরা ব্যবহার করলে আইসক্রিমে মিষ্টি বেশি হয়ে যাবে।
# আপনার ব্লেন্ডার ছোট হলে ভাগ ভাগ করে ব্লেন্ড করে নিতে পারেন। এতে কাজটা সহজ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর