,

অফিসে ওজন বাড়ার কারণ

news-image

বর্তমানে বেশিরভাগ মানুষ ডেস্কের চাকরি করে থাকেন। আর অফিসের ডেস্কে বসেই পার করে দেয় ৮ থেকে ১০ ঘন্টা। এভাবে ডেস্কে টানা বসে কাজ করা ওজন বাড়িয়ে দিতে পারে। এরকম আরও অনেক কারণ রয়েছে অফিসে বা ডেস্কে ওজন বাড়ার।

১. অন্যের সঙ্গী হওয়া
আপনার পেট ভরা রয়েছে তবুও সহকর্মীকে সঙ্গ দেওয়ার জন্য তার সঙ্গে খাবার খেলেন। বারবার এভাবে খাওয়া কিন্তু ওজন বাড়িয়ে দেয়।

২. খাবারের প্রতি অমনোযোগ
কাজের চাপে হয়তো খাওয়ার দিকে মনোযোগ দিতে পারছেন না। বাসার স্বাস্থ্যকর খাবারের বদলে খেয়ে ফেলছেন বাইরের পিৎজা বা ভাজাপোড়া খাবার। এতেও ওজন বাড়ে।

৩. টানা বসে কাজ করা
অফিসের ডেস্কে টানা বসে কাজ করলে ওজন বাড়ে। কারণ এতে ক্যালরি ঝরে না। তাই অফিসে ব্যায়াম করা সম্ভব না হলেও বাসায় এর জন্য কিছুটা সময় রাখুন। সেটা হোক সকালে বা বিকেলে।
আর ব্যায়ামের ক্ষেত্রে সব সময় যে জিমেই যেতে হবে সেটি নয়। হাঁটুন বা দৌড়ান। এগুলো তো নিজে থেকেই করতে পারেন।

৪. মানসিক চাপ
কাজের চাপ বা মানসিক চাপ ওজন বাড়ার একটি অন্যতম কারণ। মানসিক চাপের কারণে মস্তিষ্ক থেকে করটিসল হরমোন বের হয়। এতে ক্ষুধা বাড়ে। তাই খাওয়া বেশি হয়। আর বেশি খেলে তো ওজন বাড়বেই।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর