,

মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস উদ্বোধনে অপু বিশ্বাস

news-image

লাইফস্টাইল ডেস্ক : ‘মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস’-এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গেল শুক্রবার রাজধানীর বনানীতে অবস্থিত ফ্যাশন হাউসটির শো-রুম উদ্ধোধন করেন তিনি।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘মেহজাবিন ফ্যাশন হাউসের পোশাক আমি অনেক আগে থেকেই পছন্দ করি। তারা এমনিতেই ভালো প্রোডাক্ট বানায়। আর আমি সব সময় ভালো কিছুর সাথে থাকতে চাই। এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ভালোই লাগছে। মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউসের জন্য শুভ কামনা।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউসের কর্ণধার মাহমুদা রহমান। এ ছাড়া ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, অভিনেত্রী চাঁদনী, র‌্যাম্প মডেল হিমি, অভিনেত্রী মৌটুসি বিশ্বাস, সুস্মিতা সায়লিসহ অনেক মডেল-অভিনয়শিল্পী। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন গৌতম সাহা।

অপু বিশ্বাস সম্প্রতি ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রফিক সিকদার পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।

এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর