,

চা একাধিবার গরম করলে অনেক ক্ষতি!

news-image

লাইফস্টাইল ডেস্ক : ধোঁয়া ওঠা গরম চায়ে একটু চুমুক, আহ! নিমেষেই হালকা মাথা, শরীর চনমনে, মেজাজ ফুরফুরে। অফিসে কাজের ফাঁকে এবং গলির দোকানে দিনে ৫-৬ বার চা পান হয়েই যায়। উষ্ণতা, এনার্জি জোগাতে শীতে আরো ঘনঘন। কিন্তু এই স্বস্তির চুমুক বেশিরভাগ সময়েই অসুখের কারণ। এটা জানা আছে কী?

ফুটন্ত ধোঁয়া ওঠা ফেনা চায়ের শুধু ভালো গুণটিই আমরা গ্রাহ্য করি। কিন্তু বেশিরভাগ দোকানদার চাহিদা মেটাতে ও জোগান বাড়াতে একবারে অনেকটা চা করেন আর সেই চা বারবার ফুটিয়ে ক্রেতাকে দিতে থাকেন। কোথাও আবার লাভের জন্য একবার চা করে সেই চায়ের পাতা পুনরায় চা করতে ব্যবহার করে। চা তৈরির এই পন্থাই শরীরে খারাপ প্রভাব ফেলে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য গবেষক ড. প্রশান্ত বিশ্বাসের দাবি, একবার বানানো চা বারবার গরম করে খেলে খাদ্যনালিতে ক্যানসার হওয়ার সম্ভাবনা বাড়ে। ২ মিনিটের বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে উপস্থিত উপকারী উপাদানের (ক্যাফিন, ট্যানিন) গুণ নষ্ট হয়ে যায়।

একই চা বারবার ফোটালে পাতায় মিশে থাকা কীটনাশক, হেভিমেটাল চায়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে। চায়ের মাধ্যমে তা শরীরে প্রবেশ করে। চা বেশিক্ষণ গরম করে রেখে দিলে তার মধ্যে পলিফেনল ও এসেন্সিয়াল অয়েলের গুণও নষ্ট হয়ে যায়। চা ও দুধের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া ও ফাংগাস থাকে, যা গরমে বৃদ্ধি পায়। চা করে সঙ্গে সঙ্গে খেলে এই ধরনের ব্যাকটেরিয়া গ্রো করার সুযোগ পায় না। কিন্তু রেখে দিলে এবং বারবার গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধির সুযোগ পায় অনেক বেশি। ব্যাকটিরিয়াযুক্ত চা দীর্ঘদিন খেলে চোখের গ্লুকোমায়, স্নায়ুতে প্রভাব ফেলে। স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে।

চায়ের মধ্যে থাকে উপকারী অ্যান্টি অক্সিডেন্ট ক্যাথেচিন। দুধে থাকে কেসিন জাতীয় প্রোটিন। দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন ও কেসিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট করে।

চা পানের ক্ষেত্রে খেয়াল রাখুন কিছু বিষয়:

বারবার একই চায়ের পাতা দিয়ে তৈরি করা চা পান নয়।
এক থেকে দেড় মিনিটের বেশি চা ফোটানো যাবে না।
প্লাস্টিকের কাপে গরম চা নয়।
বারবার ফোটানো গরম চা পান করলে দীর্ঘদিন ধরে ঘুম না হওয়ার সমস্যা হয়। রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলের পথে বাধার সৃষ্টি করে। যা থেকে মাইগ্রেনের সমস্যা হতে পারে।
খালিপেটে কখনো চা পান নয়। ভারী খাবার খাওয়ার ২০-২৫ মিনিট আগে থেকে চা খাবেন না। এতে বদহজম হয়।
কোনো ওষুধ খাওয়ার আগে বা পরে চা নয়। চায়ে থাকা ট্যানিন ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়।

অতএব এবার থেকে রাস্তার ধারের দোকান থেকে চা খাওয়ার সময় দেখে নিন চা তখনই তৈরি করে দিচ্ছে কি না।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর