,

ঘরেই রাধুন টমেটো রাইস

news-image

লাইফস্টাইল ডেস্ক : টমেটো একটি জনপ্রিয় ফল। সারা বছরই বাজারে টমেটো কিনতে পাওয়া যায়। শুধু সালাত হিসেবে নয়, কাঁচা টমেটো ভর্তা, টমেটোর চাটনি, কারিতে টমেটো, টমেটো রাইস, টমেটো চিকেনসহ টমেটো দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। টমেটোর টকমিষ্টি ঘ্রাণ ও খেতেও সুস্বাদু হয়। তাই বেশিরভাগ পরিবার টমেটো খেতে পছন্দ করেন।

পাঠকদের জন্য আজকে থাকছে টমেটোর রাইস। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন টমেটোর রাইস-

যা লাগবে

গুঁড়া মসলার জন্য ঘি ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, ছোলার ডাল ২ চা চামচ, ধনিয়া ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, রাইসের জন্য পোলাও চালের ভাত ৩ কাপ, টমেটো কুচি ১ কাপ, সরিষা ১ চা চামচ, হিং কোয়ার্টার চা চামচ, কারিপাতা ১০-১২টি, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, লবণ স্বাদমতো, গুঁড়া মসলা পুরোটাই, ফ্রেশক্রিম ২ টেবিল চামচ, ঘি-তেল ২ টেবিল চামচ।

যেভাবে করবেন

কড়াইতে ঘি-তেল দিয়ে হিং দিন। এবার সরিষা দিন। সরিষা ফুটতে আরম্ভ করলে কারিপাতা দিয়ে ভুনে নিন। এবার টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। টমেটো যখন নরম হবে হলুদ গুঁড়া দিন। আগে থেকে করে রাখা মসলা থেকে ৩ চা চামচ মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ভাত দিন। ভাতের সঙ্গে সব মসলা মেশানো হয়ে গেলে ফ্রেশক্রিম দিন। ভালো করে নেড়েচেড়ে অবশিষ্ট গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর