,

লোমকূপ ছোট দেখানোর উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : সঠিক পরিচর্যায় মুখের লোমকূপ সংকুচিত রাখা যায়। ত্বকের প্রাকৃতিক তেল ‘সিবাম’ উৎপাদন ও আর্দ্রতা বজায় রাখে লোমকূপ। লোমকূপ পরিষ্কার রাখা প্রয়োজন যেন তাতে ময়লা জমে বন্ধ না হয়ে যায় এবং বড় দেখায়। আর ব্রণও দেখা দেয়।

রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সঠিকভাবে মুখ পরিচর্যার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল। যা লোমকূপ সংকুচিত ও ছোট করে রাখতে সাহাজ্য করবে।

নাকের চারপাশে লোমকূপ বেশি থাকে তাই তা সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন। ঠিক মতো পরিষ্কার রাখা না হলে ব্রণ, হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডস’য়ের সৃষ্টি হয়।

প্রতিদিন মুখ ধোওয়া: যতই কাজের চাপ থাক বা ক্লান্ত থাকুন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মেইক-আপ তুলতে ভুলবেন না। দিন শেষে ভালোভাবে মুখ ধুয়ে নিন। ফলে মুখে থাকা ময়লা ও তেল ত্বকে স্থায়ী হতে পারবেনা।

এক্সফলিয়েট: ‘পোর ‘ বা লোমকূপের ছিদ্র প্রতিহত করার চাবিকাঠি হল এক্সফলিয়েট। ভালো এক্সফলিয়েটর দিয়ে লোমকূপে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর হয়। এক্সফলিয়েট করার সময় নাক ও থুতনির দিকে বেশি মনোযোগ দিন।

টোন: ত্বক পরিচর্যায় টোনার খুব ভালো কাজ করে। মুখ ধোয়ার পরে ল্যাক্টিক অথবা গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ উন্নতমানের টোনার ব্যবহার করুন। এটা লোমকূপ টানটান রাখতে সাহায্য করে। ত্বকে পিএইচ’য়ের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে।

প্রাইম: মেইক-আপ ব্যবহারের আগে প্রাইমারের ব্যবহার ত্বকে আমুল পরিবর্তন আনে। এটা ব্যবহারে ত্বক মসৃণ ও কোমলভাব আসে। অধিকাংশ ত্বকের ক্ষেত্রে সিলিকন বা ডিমেথিকন সমৃদ্ধ প্রাইমার খুব ভালো কাজ করে।

সানস্ক্রিন ব্যবহার: ত্বক সুরক্ষায় নিয়মিত সানস্ক্রিন ব্যবহার অভ্যাস করে ফেলুন। কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের কোষকলা ভেঙে দেয় আর চামড়া নমনীয় করে ফেলে। তাই লোমকূপ হয়ে যায় বড়। তাই ঘরে কিংবা বাইরে সানস্ক্রিন মাখার কথা মাথায় রাখুন। আর যে সানস্ক্রিন নিজের ত্বকের জন্য উপযুক্ত সেটা বাছাই করে নিন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর